রম (ROM)
রম (ROM)
কম্পিউটার মেমোরি র্যামের মতো রম ও বিভিন্ন বৈচিত্র্যের হয়ে থাকে—আর এখানেই একটু এলোমেলো ব্যাপার রয়েছে, কেনোনা সব রমই কিন্তু রীড অনলি মেমোরি হয়না। আপনার ফোনের কিংবা ক্যামেরার ফ্ল্যাশ মেমোরি, ইউএসবি পেনড্রাইভ ইত্যাদিও কিন্তু এক প্রকারের রম—কেনোনা পাওয়ার অফ হওয়ার পরেও কিন্তু এর ডাটা মনে রাখবার ক্ষমতা রয়েছে। টেকনিক্যাল ভাবে বলতে গেলে, ফ্ল্যাশ মেমোরি গুলো হলো EEPROM (electrically erasable programmable ROM) টাইপের রম। অর্থাৎ যেখানে কোন তথ্য সংরক্ষন এবং ডিলিট করার জন্য এর ভেতর দিয়ে ইলেকট্রিক কারেন্ট প্রবাহ করানোর প্রয়োজন পড়ে।


No comments