Arif Hosen

Arif Hosen

“Solving organizational people problems”

ওএমআর (OMR)

OMR

বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কাজকে সহজ এবং সুষ্টু ভাবে সম্পাদন করার ক্ষেত্রে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার লক্ষ্য করা যায়। OCR এবং OMR তার মধ্যে অন্যতম।
OCR : কাগজে কালি বা পেন্সিলের দাগ ছাড়াও যে যন্ত্রের মাধ্যমে বিভিন্ন আকৃতি এবং বিভিন্ন ধরনের চিহ্ন ও অক্ষর পঠন সম্ভব তাকে OCR বা Optical Character Reader বলা হয়ে থাকে । ইলেক্ট্রিক বিল, চিঠির পিন, প্রভৃতি কাজের জন্য ওসিআর ব্যবহৃত হয়। হাতের লেখা অস্পষ্ট হলেও এই যন্ত্রের সাহায্যে তা পাঠ করা সম্ভব।
পূর্ব থেকেই ওসিআর এ বিভিন্ন বর্ণের বৈদ্যুতিক সংকেত রাখা থাকে। ফন্টের গঠন অনুযায়ী ওসিআর বৈদ্যুতিক সংকেত সৃষ্টি করে ঐ ধরনের ফন্ট পড়তে পারে।
OMR : OMR বা অপটিক্যাল মার্ক রিডার হল এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যার সাহায্যে শুধুমাত্র কাগজে পেন্সিলের দাগ সনাক্ত করা যায়। সাধারণত ওএমআর দ্বারা মাল্টিপল চয়েজ কম্পিউটার ফর্মকে যাচাই করা হয়ে থাকে । ওএমআর এর জন্য ডিজাইন করা ফর্মগুলোকে “এনসিএস(NCS) কম্পর্টিবল স্ক্যান ফর্ম” বলা হয়।

No comments

Powered by Blogger.