মার্কেটপ্লেস থেকে সহজে কাজ পাবার উপায়
আজকাল ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং পেশায় বাংলাদেশ থেকে প্রতিদিন প্রায় ৭০
থেকে ৮৫ জন নতুন কর্মী যোগ দিচ্ছেন। যারা একদম নতুন করে এই ফ্রিল্যান্সিং এর কাজ
শিখে মার্কেটপ্লেস যোগ দিচ্ছেন। তারা প্রায় দীর্ঘদিন কাজের জন্য অফার পাঠিয়ে এবং
বিট করে কাজ পাচ্ছেন
না। এর মানে এই নয় যে তারা কাজের জন্য দক্ষ নন। মার্কেটপ্লেস
থেকে কাজ নিতে হলে আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে।
ফ্রীলান্সিং মার্কেটপ্লেস থেকে
কাজ পাবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় ।
·
আপনার মার্কেটপ্লেস প্রোফাইলটা ১০০% পরিপূর্ণ
করেন।
·
আপনার প্রোফাইল এর ছবিটা একটু সুন্দর দিন।
যেন ছবিতে আপনাকে এখন স্মাট দক্ষ কর্মী মনে হয়।
·
প্রোফাইলে আপনি যে কাজ করবেন সেই কাজের
বিবরণটি সংক্ষিপ্ত ভাবে গুছিয়ে লিখুন।
·
আপনার নিজের কাজের জন্য সুন্দর ওভারভিউ
লিখুন।
·
বেশী বেশী স্কিল টেস্ট যুক্ত করুন।
·
আপনার সম্পন্ন করা কাজ গুলোর স্থির চিত্র
সংরক্ষণ করুন। বারায় কে বুঝাতে সহজ হবে।
·
একটা নতুন প্রোফাইল করার সময় অন্যকে
অনুসরন করা ভালো তবে তার প্রোফাইল এর কোন লিখা বা ছবি কপি করা উচিৎ না।
·
নতুন নতুন কাজের জন্য অফার এবং বিট করুন, ৪/৫ জন
ইতিমধ্যে ইন্টারভিউ দিয়েছেন এমন কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।
·
কাজ প্রচার হয়ার সঙ্গে সঙ্গে কাজের জন্য
বিট করার চেষ্টা করুন।
·
আপনি যে সকল কাজের জন্য দক্ষ সে সব কাজের
জন্য বিট করুন।
·
কাজ শুরুর দিকে ছোট ছোট কাজ নেবার চেষ্টা
করুন। ছোট ছোট কাজ করে সুন্দর
ফিডব্যাক সংগ্রহ করুন। ফ্যেক ফিডব্যাক নেয়া থেকে বিরত থাকুন।
·
কাজ পাবার ক্ষেত্রে বায়ারকে কোন রকম
ইমোশনাল আকর্ষণ করানর চেষ্টা থেকে বিরত থাকুন। আপনি দক্ষতা সম্পূর্ণ হলেই কাজ
পাবেন। ইমোশন দিয়ে কাজ হবে না।
·
কাজের দাম বাজার দামের থেকে কম কররে কাজ
পাওয়া যায়। তবে আপনার কাজের প্রতি বায়ারের সন্দেহ বারবে। এমন না করাই উত্তম।
·
কাজের জন্য বিট করার আগে বায়ার রেটিং এবং
পেমেন্ট ভেরিফাই কি না চেক করে নিন।
·
মেসেজ অথবা ছবিতে কোনভাবেই আপনার মেইল/
ফেসবুক / স্কাইপি এমন এড্রেস দেয়া থেকে বিরত থাকুন।
·
কাজের জন্য বিট করার আগে কাজ সম্পরকে ভালো
ভাবে জেনে করে নিন আপনি সেই কাজের জন্য উপযুক্ত কি না।
·
আপনার প্রোফাইল এবং পোর্টফলিও নিয়মিত
আপডেট করুন।
·
অপেক্ষা করুন আপনার দক্ষতা থাকলে আপনি এসব
বিষয় একটু খেয়াল রাখলেই কাজ পাবার সম্ভাবনা অনেক অংশেই বেড়ে যায়।
তিনিয়তই
বাড়ছে ফ্রীলান্সিং এর কাজের সুযোগ এবং তার সাথে সাথে বাড়ছে কর্মী সংখ্যা। তাই যে
কোন একটি বিষয়ে খুব ভালো দক্ষতা অর্জন করে কাজের চেষ্টা করা উচিৎ। অপেক্ষা করুন
আপনার দক্ষতা থাকলে আপনি অবশ্যই একজন প্রতিষ্ঠিত ফ্রীলান্সার হতে পারবেন।


No comments