সিপিইউ (CPU):
সিপিইউ (CPU):
বাহ্যিক দৃষ্টিতে এটা একটা লম্বাটে বাক্সের মতো দেখতে। এই অংশে কম্পিউটার তার যাবতীয় প্রক্রিয়াজাত
করার কাজগুলো করে। এর মধ্যেই থাকে অনেক প্রয়োজনীয় ডিভাইস। যেমন, হার্ডডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি বা ডিভিডি ড্রাইভ, মোইন বোর্ড বা মাদারবোর্ড, র্যাম, প্রসেসর ইত্যাদি।প্রতিটি সিপিইউ-এ একটি করে মেইন সুইচ থাকে, যেটা দিয়ে সিপিইউ অন-অফ করা যায়। এছাড়াও আরও একটি সুইচ থাকে যেটা দিয়ে সিপিইউকে রিষ্টার্ট করা যায়।(অনেক সময় কাজ করতে করতে কম্পিউটার সিষ্টেমে জ্যাম লেগে যায় তখন এই রিষ্টার্ট সুইচ ব্যবহার করে নতুন করে আবার কম্পিউটার চালু করে জ্যাম মুক্ত করতে হয়।) সিপিইউ যখন চালু থাকে তখন এর সামনের দিকে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন রঙের ২/৩টা বাতি জ্বলতে থাকে।কম্পিউটার যখন কাজে ব্যস্ত থাকে তখন এদের মধ্যে থেকে একটি ক্ষুদ্র বাতি মিটি মিটি করে জ্বলতে থাকে।


No comments